ভোলার মেঘনা নদীতে অতিরিক্ত মালামাল বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় দুই জন নিখোঁজ রয়েছেন।
রোববার মধ্যরাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের কবলে পড়ে ৭ জন নিয়ে মালামাল বোঝাই ট্রলারটি ডুবে যায়।
এসময় ৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করলেও দুই জন নিখোঁজ হয়।
নিখোঁজ দু’জন হলেন বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার।
ভোলা নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান,
মনপুরা থেকে একটি ট্রলার অতিরিক্ত ভাঙ্গারি মালামাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাচ্ছিল।
পথে ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র বাতাস ও স্রোতের চাপে ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিদ্যুৎ কুমার আরও জানান,
ঘটনার পর থেকে নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন :
- তালায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
- গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকের পরিচালক
- অপহরণের পর যুবককে নির্যাতন, পৌনে ২ লাখ টাকা মুক্তিপণ আদায়
- দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে -খাদ্যমন্ত্রী
- বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমানো: বাণিজ্য প্রতিমন্ত্রী
- দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে -খাদ্যমন্ত্রী
- ঐতিহ্যবাহী স্কুল চিত্তরঞ্জন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি ৯৪ ব্যাচের পূর্নমিলন
- গোমস্তাপুরে যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- বাণিজ্যমেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমানো: বাণিজ্য প্রতিমন্ত্রী
- নোয়াখালীতে খালে মিলল গৃহবধূর পা বাঁধা মরদেহ, স্বামী আটক
- দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে -খাদ্যমন্ত্রী
- মৃত্যুর আগে একটা ভালো ঘরে রাত্রিযাপনের স্বপ্ন বিধবা নয়নতারার
- গোমস্তাপুরে যাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- চালের দাম বাড়ার কারণ জানালেন মিল মালিক
- মাঝ আকাশে ঢাকা গামী বিমানযাত্রীর মৃত্যু, কলকাতায় জরুরি অবতরণ
- দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে -খাদ্যমন্ত্রী
- পাবনা সফর শেষে বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি