শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
এর আগে রবিবার (২২ জানুয়ারি) রাত ৪টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রবিবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়।
কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৫টি ফেরি চলাচল করছে।

Comments are closed.