হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা মূল্যমানের স্বর্ণের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দার একটি টিম।
এসময় আটক করা হয়েছে দুজনকে। তাদের সোপর্দ করা হয়েছে বিমানবন্দর থানায়। আটক করা স্বর্ণের ওজন ৫.৩৩৬ কেজি।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৬টা ৫০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।

Comments are closed.