শিবিরের জেলা সভাপতি সায়েম গ্রেপ্তার

ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েম (২৭)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১৪ জানুয়ারি ) দিনগত রাত ১২ টার দিকে শহরের বিআইপির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ জানুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পুরাতন একটি মামলায় রবিবার রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card