রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা হবে সামান্য।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা সামান্য।
গত দুই দিনে তাপমাত্রা কিছুটা কমলেও তা গরমের অস্বস্তি কমাতে পারছে না।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, তাপমাত্রা কমেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেড়েছে।
জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। আর্দ্রতা বাড়লে অস্বস্তি বাড়ে।
গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
গত ১৫ এপ্রিল রাজধানীতে ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত দুটি দিনের একটি ছিল।
এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আকু ওয়েদারের হিসাবে,
গতকাল মঙ্গলবার ঢাকার তাপমাত্রার পারদ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস চড়লেও মানুষের শরীরে এর অনুভূতি ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
- বিয়েবাড়ির সাজে মার্কেট, লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী
- নারায়ণগঞ্জ ৪ নং ওয়ার্ডে ২ হাজার মানুষকে ঈদ সামগ্রী বিতরণ
- সরকারি কর্মচারীদের গ্রেডভিত্তিক পরিচিতি স্পষ্ট করলো জনপ্রশাসন মন্ত্রণালয়
- দুবাইয়ে যাওয়ার তিন দিন আগে সড়কে প্রাণ গেল ট্রলি চালকের
- কুতুবদিয়া দ্বীপে শিল্পাঞ্চল ও পর্যটন বিকাশের নতুন স্বপ্ন বুনছে
- তীব্র তাপদাহের পর কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টির সম্ভাবনা

Comments are closed.