প্রধানমন্ত্রী সাথে দেখা করতে স্ত্রীসহ গণভবনে আরাফাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে স্ত্রীসহ গণভবনে গিয়েছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ এ আরাফাত বর্তমানে গণভবনে অবস্থান করছেন। তিনি এখনও গণভবন থেকে বের হননি।

গণভবনের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্ত্রীসহ গণভবনে প্রবেশ করেন মোহাম্মদ এ আরাফাত। গতকাল রাতে তিনি আওয়ামী লীগ সভাপতির সঙ্গে একবার দেখা করেন। এসময় প্রধানমন্ত্রী আজ বিকেলে স্ত্রীসহ সাক্ষাতের সময় দেন।

আরও পড়ুন :

এনএএন টিভি