গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন সংগঠনটির একাংশের নেতা তারেক রহমান। তিনি রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের যুগ্ম সদস্য সচিব।
মঙ্গলবার (১৮ জুলাই) পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- নুরুল হক নুর, সাইফুল ইসলাম, ও মাহবুবুল হক শিপন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে তারেক রহমান দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান।
সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় তিনি হামলার শিকার হন। আসামিরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি, লাথি মারেন।
পর সংগঠনটির নেতা-কর্মীরা তকে আহত অবস্থায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
এ বিষয়ে বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন,
তারেক রহমান নামে এক ব্যক্তি থানায় এজাহার দিয়েছেন। সেখানে তার উপর হামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ বিষেয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
- ওসিসহ আহত ২১, পিরোজপুরে বিএনপির পদযাত্রায়
- প্রেমিকার আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়া ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক
- রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন মঞ্জুর
- সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম, মৃত্যুর সাথে লড়ছেন সিএমএইচে
- স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের হামলার ঘটনায় আটক ৭
- বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ; আহত ১৫
