প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৪টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড স্টেশন কন্ট্রোলার মোহা: আসলাম হোসেন ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় বেলা পৌনে তিনটার দিকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। এরপর পৌনে চারটার দিকে আবার চলাচল শুরু হয়েছে।
