রাজধানীর যেসব এলাকায় দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না

গ্যাসের পাইপলাইনের কাজের জন্য আজ রোববার রাজধানীর খিলগাঁও, বাসাবো, গোড়ান, রামপুরা, বনশ্রীসহ আশপাশের বেশ কিছু এলাকায় চার ঘণ্টা গ্যাস থাকবে না। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা ও মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এই সময়ে আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card