রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধরের ঘটনায় গ্রেপ্তার
মা দিলারা আক্তার (৫০) ও তার মেয়ে তাসফিয়া ইসলামের (২২) জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) আসামিপক্ষের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
দিলারা আক্তার জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মফিজুল ইসলামের স্ত্রী।
আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক প্রাণোতোষ ঘোষ।
অপরদিকে আসামি পক্ষে জামিনের আবেদন করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য,
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি প্রাইভেটকারে মামলা দেওয়ায়
সার্জেন্ট হাসিনা খাতুনকে মারধরের অভিযোগ ওঠে তাসফিয়া ইসলাম (২২) ও তার মা দিলারা আক্তারের (৫০) বিরুদ্ধে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জেরে বুধবার (২৭ সেপ্টেম্বর) ওই সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন :

Comments are closed.