অ্যাজমা বা হাঁপানির প্রধান চিকিৎসা হলো ইনহেলার। এটির কার্যকারিতা অন্যান্য ওষুধের চেয়ে অনেক বেশি। তবে সঠিকভাবে ওষুধ শ্বাসনালিতে পৌঁছানোর জন্য ইনহেলারের সঠিক ব্যবহারবিধি জানতে হবে।
১
ইনহেলারের নিচের অংশ, অর্থাৎ মাউথপিসের কভারটি সরাতে হবে। মাউথপিসে মুখ রাখার জায়গাটা পরিষ্কার আছে কি না, দেখতে হবে। প্রয়োজনে নির্দেশনামাফিক পরিষ্কার করে নিন।
২
তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের মধ্যে ইনহেলারটিকে ধরে ঝাঁকাতে হবে।
৩
বুকের ভেতরের সব বাতাস বের করে ইনহেলারটি দুই ঠোঁটের মাঝখানে চেপে ধরতে হবে।
৪
মাথা পেছন দিকে সামান্য হেলাতে হবে।
৫
ইনহেলারের ওপরের অংশ, অর্থাৎ ক্যানিস্টারে চাপ দিতে হবে এবং একই সঙ্গে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিতে হবে।
৬
ইনহেলারটি মুখ থেকে সরিয়ে অন্তত ১০ সেকেন্ড অথবা যতক্ষণ সম্ভব শ্বাস ধরে রাখতে হবে
৭
এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।
৮
খেয়াল রাখবেন, যদি একাধিক মাত্রা নিতে হয়, তাহলে কমপক্ষে এক মিনিট অপেক্ষা করে পদ্ধতিটির পুনরাবৃত্তি করতে হবে। ব্যবহারের পর মাউথপিসটি নির্দেশনামাফিক পরিষ্কার করে রাখুন।

One Reply to “সঠিকভাবে ইনহেলার ব্যাবহারের নিয়ম জেনে নিন”
Comments are closed.