সড়কে বাসচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের চাপায় থ্রি-হুইলার আরোহী দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ভুল্লী থানা এলাকার খোশবাজার নামক স্থানের ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল ভিআইপি অটোমোবাইলসের একটি বাস। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে একটি থ্রি-হুইলারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলার চালক আশরাফুল প্রাণ হারান। আহত হন রুবাইয়া। তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যায়।

নিহতের স্বজনরা জানান, আশরাফুল তার মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বাসটি জব্দ করা গেলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

 

এন এ এন টিভি

Share this news as a Photo Card