টিভিতে বা মোবাইরলর কার্টুন দেখতে ভালোবাসে শিশুরা।কিন্তু একটি শিশু কতক্ষণ কার্টুন দেখছে, তার উপর নির্ভর করে তার মানসিক স্বাস্থ্য। দেশের এই তথ্য প্রযুক্তির যুগে শিশুরা বেশ এগিয়ে আছে। এমন অনেক শিশুরাই আছে মোবাইল ছাড়া খাবারই খেতে চান না।
কার্টুনের উপকারিতা কী কী?
কার্টুনের মাধ্যমে অল্প বয়সে গল্প শোনার প্রতি তাদের আকর্ষণ তৈরি করে। শিশুরা অনেক বিষয় সহজেই শিখতে পারে,কার্টুন দেখার মাধ্যমে। কার্টুন তাদের ইতিবাচক ধারণা দেয় যেমন:- *ভাষা, রং বা তাছাড়া শিশুদের নৈতিক গল্পের মাধ্যমে নৈতিক দিক শেখানো সম্ভব হয়।
কার্টুন দেখার ফলে কখন সমস্যা হবে?
১। ৯ মিনিটের বেশি একটানা কার্টুন দেখলে শিশুদের একাগ্রতায় বিঘ্ন ঘটতে পারে।
২। শিশুদের একসময় ভালো লাগা জিনিসগুলো তখন খারাপ লাগতে শুরু করে।
৩। কার্টুন অতিরিক্ত দেখার ফলে তাদের ব্যবহার বা কথা বলার ভঙ্গিতে পরিবর্তন আসতে পারে।
৪। কাল্পনিক এবং বাস্তব জগতের মধ্যে পার্থক্য করতেও তাদের সমস্যা হতে পারে।
৫। শিশুরা কথা বলা,সামাজিক আদান-প্রদানের বিভিন্ন রীতি দেরিতে আয়ত্ত করে।
