দেশে যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

দেশে আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসের তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের এক বা দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার রাজশাহী জেলায় প্রবল তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানে তা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৫ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় স্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে