হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ অঞ্চলে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৮ জনে। এদিকে, ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ কাটছে না অভিভাবকদের।

সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে, হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।