রাজস্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮

ভারতের রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। আজ শনিবার (১৭ অক্টোবর) ভোরে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন কোটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। ঘটনাস্থল থেকে সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ২৭ জন যাত্রী নিয়ে বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card