বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,
শরীয়তপুর জেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে
জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পালং হরিসভার কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও
শরীয়তপুর সদর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতাকর্মীরা।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেন।
এ সময় তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
আরও পড়ুন :
- বগুড়ায় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে : তথ্যমন্ত্রী
- এশিয়া কাপে আজ বাংলাদেশ বনাম পাকিস্তান
- রাজধানীতে ৯ সেপ্টেম্বর বিএনপির গণমিছিল
- ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মৃত্যু বরণ করলেন
- সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
- মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণ’র ২৪৫ তম জন্মাষ্টমী পালিত
- বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদি
- সরাইলে টিনের ঘরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- দিনাজপুরে নিখোঁজের পরদিন নদীতে ভাসমান লাশ উদ্ধার
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- ফেনীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
- চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
- বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি, ভারি বর্ষণের আভাস

Comments are closed.