সবজির দাম বাড়ছে, বিপাকে ক্রেতারা

প্রায় প্রতিদিনই কোনো না কোনো সবজির দাম বাড়ছে। বর্তমানে অধিকাংশ এক কেজি সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার আশপাশে। এ ছাড়া কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের মাছ, ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমও আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

সবজি বাজারের এমন চিত্রে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। ফলে দাম বেড়েছে। অপরদিকে হঠাৎ করে সবজি, ডিম ও মুরগির দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারে প্রবেশ করলেই সবজির বাজার চড়া তার চিত্র পাওয়া যাচ্ছে। অনেকেই বিক্রেতাদের সঙ্গে তর্কেও জড়াচ্ছেন। ক্রেতাদের দাবি, প্রতিদিনই সবজির দাম বেশি চাচ্ছেন ক্রেতারা। এক ‍দুই দিনের ব্যবধানে কীভাবে সবজির দাম বৃদ্ধি পায়। বাজারের পরিস্থিতি সহ্য করার অবস্থায় নাই।

 

বাজার ঘুরে দেখা যায়,

কেজি প্রতি করলা, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা, পটোল, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকায়, বরবটি ১৩০ থেকে ১৪০ টাকায়, বেগুন ১০০–১৬০ টাকায় ও টমেটো ২৬০–২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজির মধ্যে ৫০ টাকার নিচে দাম রয়েছে পেঁপের, কেজি ৩৫ থেকে ৪০ টাকা। অবশ্য বাজারভেদে দাম কিছুটা কমবেশি।

 

ক্রেতারা বলছেন, দুই সপ্তাহ আগেও বাজারে ১৮০–২২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনা যেত। অথচ বর্তমানে খুচরা বাজারে সর্বোচ্চ ৩২০–৩৫০ টাকায় মরিচ বিক্রি হয়েছে। কলমিশাক, লালশাক, ডাঁটাশাক, পুঁইসহ বিভিন্ন শাকের দামও (মুঠি) ১০–১৫ টাকা করে বেড়েছে। মসলা পণ্যের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০–১২৫ টাকায় ও আমদানি করা পেঁয়াজ ১০০–১১০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আদা, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে।

আরো পড়ুন:

 

এনএএন টিভি

 

Share this news as a Photo Card