আজ কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপাশি ইসকনসহ সাম্প্রতিক প্রসঙ্গে কথা বলতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করার কথা রয়েছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যায় মন্ত্রণালয়ের তরফে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান নন, যেকোনো কূটনীতিক অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে।

ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে। সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উঠে আসতে পারে।

 

এনএএন টিভি