চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সাদ্দাম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন। নিহত ব্যক্তি হলেন, রাজশাহী জেলার রামচন্দপুর মহল্লার সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩২)। আহত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই এলাকার মৃত অলিমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫) ও একই উপজেলার মহারাজপুর এলাকার মুনিরুল ইসলামের ছেলে সুমন।
সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকাল ৭টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ওপর বিপরীত দিকে থেকে আসা দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যায়। আর সুমন ও নজরুল গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুইট নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যায়। আর এ ঘটনা সুমন ও নজরুল গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএএন টিভি/ মোঃ সিফাত রানা

One Reply to “চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১”
Comments are closed.