শ্বশুরের জানাজায় অংশ নিতে গিয়ে অপহরণের শিকার ইমাম

ঈদগাঁও-ঈদগড় সড়কে সর্বস্ব লুট করার পর ইমামকে অপহরণ করেছে ডাকাত দল। মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়কের ঈদগাঁও অংশের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় চরম আতংক বিরাজ করছে এলাকাবাসী ও পথচারীদের মাঝে।

অপহৃত মৌলানা মিজানুর রহমান আজিজী (৩০) ঈদগড় ইউনিয়নের কাটা জঙ্গল এলাকার মসজিদের ইমাম ও বড়বিল এবতেদায়ী নূরানী মাদরাসার প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

ঈদগড় এলাকার বনি আমিন ও আবুল কাশেম জানান, শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে যাচ্ছিলেন মিজানুর রহমান আজিজী। সিএনজিতে করে ঈদগাঁও আসার পথে তিনি ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। ইমামকে অপহরণ করে বনের দিকে নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর