খোকসায় গোয়ালঘরে আগুন লেগে ৫ টি গরু পুড়ে ছাই

কুষ্টিয়ার খোকসায় দুটি গোয়ালঘরে আগুন লেগে ৫টি গরু পুড়ে গেছে। এবং ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ সোমবার (১৯মে) খোকসার মামুদানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিরোধ চন্দ্র মন্ডলের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মধ্যরাতে গোয়ালঘরে আগুন ধরলে নিরোধের ভাই নরেশ চন্দ্র মন্ডল দেখতে পান। আগুন নিরোধের গোয়ালঘরের পাশে নরেশের গোয়াল ঘরেও লেগে যায়। তিনি চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরিস্থিতি ভয়াবহ হলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নিরোধের গোয়ালঘরে থাকা ৩টি গরু পুড়ে মারা যায় এবং নরেশের গোয়ালে থাকা ২ টি গরু ও ১০০ মন পেয়াজ পুড়ে যায়। দুটি গোয়ালঘরে আনুমানিক ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মৃত দীনবন্ধু মন্ডলের দুই ছেলে নিরোধ চন্দ্র মন্ডল ও নরেশ মন্ডল। তারা জানান, এই ক্ষয়ক্ষতিতে আমাদের জীবন পঙ্গু করে দিয়েছে। আমাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো না। এই আগুন আমাদের সব শেষ করে দিয়েছে।

খোকসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.সোহেল রানা জানান, আমি যায়গাটা পরিদর্শন করেছি। তাদের দুজনের ৫টি গরু মারা গেছে। আনুমানিক ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 

এনএএন টিভি/ ফাহিম শাওন