আইবিএ ’তে ভর্তির আবেদন শেষ ১৮ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের জন্য ভর্তির আবেদন চলছে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

গত ৩১ মার্চ থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি ১৮ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত জমা দিতে পারবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষা কবে

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ মে। ওই দিন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ডাউনলোড কবে

২৭ এপ্রিল থেকে আগামী ৪ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারী শিক্ষার্থীরা।

আইবিএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে প্রবেশ করুণ

 

আরও পড়ুন:

Share this news as a Photo Card