জামালপুর এর মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি)
এক শিক্ষার্থী র্যাগিংয়ের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে মিথ্যা অভিযোগকারী ছাত্রীর বিচারের দাবি জানিয়েছেন
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী র্যাগিংয়ে অভিযুক্ত নূরে-এ-জান্নাত।
শনিবার (৮ এপ্রিল) সকালে জামালপুর পৌর শহরের শহীদ হারুন সড়ক এলাকায় এক মিডিয়া হাউসে সংবাদ সম্মেলন করে
এ দাবি জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক অভিযুক্ত নূর-এ-জান্নাত।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ও ফিসারী বিভাগের শিক্ষার্থী নূর-এ-জান্নাত।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নূরে-এ-জান্নাত বলেন,
ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জয়া ও প্রথম বর্ষের শিক্ষার্থী এনি একই বাসায় থাকে।
এনি ও সিএসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদরকে জড়িয়ে নানা ধরনের কথা বলেন জয়া।
এ নিয়ে আদর আমাকে জয়ার সাথে কথা বলতে বলেন। আমি জয়াকে চিনতাম না।
পরে তার বিভাগের একজনের কাছ থেকে তার ফোন নাম্বার নিয়ে তাকে আমি এনিকে সাথে নিয়ে আমার সাথে দেখা করতে বলি।
দুদিন পর তিনি আমার সাথে দেখা করেন। এ সময় আমার সাথে আমার রুমমেট ছিলেন। আমি তার সাথে কুশল বিনিময় করি।
কোথায় থাকে, তার সাথে কে কে থাকে সেসব বিষয়ে কথা বলি।
পরে তাকে আমি বলি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করব।
‘পরে জয়া বলেন, আপু সমস্যা নেই বলেন।
আমি আদর ও এনির বিষয়ে জানতে চাই। এমন সময় জয়া জ্ঞান হারিয়ে ফেলে।
পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
তিনি সুস্থতাবোধ করে এবং পরীক্ষা দিতে যায়।
রাতে আবার তার খোঁজ নেই। তখনও সে সুস্থ আছে বলেন। পরে তিনি আমার নামে র্যাগিংয়ের অভিযোগ তোলেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে জেরধরে বিরোধীপক্ষ
আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে।
আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন:

Comments are closed.