জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ০৯ মে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী,

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুন থেকে ২৪ জুন।

এবার দুইটি ইউনিট বাড়িয়ে মোট সাতটি ইউনিটের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি,

‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি-১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ব বিভাগ

এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ

এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা এবার আলাদা ইউনিটে স্বনামে অনুষ্ঠিত হবে।

এ, বি ও সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা এবং সি-১, ডি,

ই ও ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেউ) ইউনিটের জন্য আবেদন ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এবছর ২০১৯ সাল ও এর পরবর্তী বছরে মাধ্যমিক/সমমানের পরীক্ষা

এবং ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে যেকোন ইউনিটে আবেদন করতে পারবেন।

মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

এছাড়া জিসিই ২০১৭ সাল থেকে পরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২১

অথবা ২০২২ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিগত বছরের মতো এবারও সকল ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য অতিরিক্ত পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

এ ছাড়া সি ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত বিভাগ ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে।

সব ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ।

 

এনএএন টিভি