পিএসসি এর ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে ২২ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ করা পিএসসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪১তম বিসিএস পরীক্ষা ২০১৯-এর সাধারণ এবং কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি আংশিক সংশোধন করা হয়েছে। পরিবর্তিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ১২ জুন পর্যন্ত। আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্রটি সংগ্রহ করে নিতে হবে পরীক্ষার্থীদের।

Share this news as a Photo Card