আড়াইহাজারে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধ, এনামুল হক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

২০/১১/২০২২ ইং রবিবার বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেদন খন্দকার, সালাউদ্দিন চৌধুরী সালামত, মনিরুজ্জামান খাঁন, হাজী বেলায়েত হোসেন, হাজী বাহাউদ্দিন নোবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, আবুল কালাম, ডা. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, এড. কামাল হোসেন, আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এড. আমিনুল হক ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ জানে আলম ভূঁইয়া, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, বিশন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদ।

সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দীন, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওসমান গনি, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ।

আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card