মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর মতলব উত্তর উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারপুর তরুণ সংসদ এর উদ্যোগে এইচ.এস.সি/সমমান পরীক্ষা-২০২২ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারপুর তরুণ সংসদের উপদেষ্টা আলহাজ্ব মাহবুব হোসেন প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারপুর তরুণ সংসদের উপদেষ্টা মোসলেম উদ্দিন সিপন, আরো উপস্থিত ছিলেন আনোয়ারপুর তরুণ সংসদের সিনিয়র সদস্য সবুজ সরকার, আনোয়ারপুর তরুণ সংসদ কার্যনির্বাহী কমিটির সদস্য, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সদস্য ও দাতা সদস্য শরিফ পাটোয়ারী, সোহেল পাটোয়ারী।

এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিন সরকারসহ আনোয়ারপুর তরুণ সংসদ এর সর্বস্তরের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আনোয়ারপুর তরুণ সংসদ এর সভাপতি জহিরুল ইসলাম জহির, সঞ্চালনায় ছিলেন আনোয়ারপুর তরুণ সংসদ এর সাধারণ সম্পাদক আবুল হাসান অভি।
উক্ত অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করেন আনোয়ারপুর তরুণ সংসদের সিনিয়র সদস্য ও দাতা সদস্য দুবাই প্রবাসী মোঃ আরিফ পাটোয়ারী।
