বাশঁগাড়ী কলেজ সহ এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের ঘোষনা করেন

নরসিংদীর রায়পুরা সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ এর ভাষা আন্দোলনের শহীদের সম্মানে ব্যায় বহুল নান্দনীক শহীদ মিনার শুভ উদ্ধোধন করেন সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মানবিক নেত্রী আলহাজ¦ সুরাইয়া রহমান ইতি। দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের র্দীঘদিনের দাবী কলা গাছের শহীদ মিনার থেকে নান্দনীক শহীদ মিনার নির্মান করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্ধোধককে ফুল দিয়ে বরণ করে সম্মান জানান। আজ নরসিংদীর রায়পুরা বাশঁগাড়ী বটতলী কান্দি ৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫২ ভাষা শহীদের সম্মানে নান্দনীক শহীদ মিনার শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা রাজনগর জান্নাতুল উলুম এতিম খানা ও দাখিল মাদ্রার প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও বাশঁগাড়ী বটতলী কান্দি ৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাদেকুল ইসলাম মাষ্টারের পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ¦ ফাইজুর রহমান সরকার। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মানবিক নেত্রী আলহাজ¦ সুরাইয়া রহমান ইতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশগাড়ী কলেজ এর দাতা সদস্য আলহাজ¦ সালেহা ইসলাম,বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি ও রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক বশির আহম্মেদ মোল্লা,রায়পুরা পৌর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন জুনি,সি: শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম, চরমধুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় শিক্ষক উবাইদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারেকুল ইসলাম,ড্রিম ল্যান্ড ট্রাভেলস মালিক মো:তাজুল ইসলাম,ঢাকা এস টি এন্টারপ্রাইজ এর মালিক সাখায়াত হোসেন, বাশঁগাড়ী ইউপি সদস্য মোসলেহ উদ্দিন,বটতলী নুরে মদিনা ইসলামীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো: খাইরুল আমিন,অব:শিক্ষক আ: হাই ফারুক,বাশঁগাড়ী সমাজ কল্যান সংঘ যুগ্ম সাধারন সম্পাদক আল জোবায়ের রানা,সমাজ সেবক শফিকুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান,
সমাজ সেবক মহসিন,সমাজ সেবক আব্দুল মোতালিব, সমাজ সেবক হযরত আলী প্রমুখ।

দানবীর আলহাজ¦ ফাইজুর রহমান সরকার বলেন, দেশের মানুষের স্বাধীনতা অধিকার আদায়ের জন্য বাংলা ভাষা মায়ের ভাষা বাস্তবায়নের জন্য ১৯৫২ এর ভাষা আন্দোলনের সকল শহীদ,৭১ মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের আজীবন দিয়ে সম্মান দিতে হবে। শুধু শহীদ মিনার বানিয়ে সম্মানিত করা যাবে না তাদের নীতি আর্দশ আমাদের মাঝে লালন করতে হবে। সকল শহীদগনকে আমাদের আজীবন শ্রদ্ধা জানাতে হবে। তিনি আরো বলেন,কলা গাছের শহীদ মিনার থেকে নান্দনীক শহীদ মিনার নির্মান কাজ করতে পেরে দায়িত্ব পালন করতে পেরেছি কিছুটা ভাল লাগছে।

বাশঁগাড়ী কলেজ সহ এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মানের ঘোষনা করেন তিনি। সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশন গত বৈশ্বিক মহামারী করোনার সময় ঘরবন্ধি মানুষের জন্য
মানবিক দায়িত্ব পালন করে ছিলেন, এ সংগঠন স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য মানবিক দায়িত্ব বোধ থেকে সব সময় পাশে ছিলেন। পাশা-পাশি এ ফাউন্ডেশনের
কয়েক জন পরিচালক রাষ্ট্রীয় কাজে দায়িত নিয়োজিত রয়েছেন তাদের ক্ষমতা অনুয়ায়ে দেশের রাস্তা ঘাট উন্নয়ন মুল কাজ করে যাচ্ছে বরাবরের মত এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য বিভিন্ন ভাবে সাহায়্য সহয়োগিতা করে যাচ্ছে। এ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে মহান মুক্তিযুদ্ধের অণ্যতম সংগঠক সাহসী নেতা প্রয়াত সাইদুর রহমান সরকার ছন্দু মিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আল্লাহপাক এ পরিবারকে যত দিন এ দুনিয়ায় রাখেন তত দিন আমরা মানব সেবা সহ দেশের উন্নয়ন মুলক কাজ করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো।