গরু বাঁধাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে মোহাম্মদ শফী চাপরাশি (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালি গ্রামে জনৈক ফারুক শেখ এর জমির মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শফী চাপরাশি গুলিশাখালি গ্রামের মৃত তাসেন চাপরাশির ছেলে। পুলিশ
ঘটনার সঙ্গে জড়িত একই গ্রামের মোশারফ তালুকদার (৫৪) কে গ্রেপ্তার করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন,

সকালে প্রথমে মোশারফ তালুকদার গরুর ঘাস খাওয়ানোর জন্য জমিতে যায়।

কিছুক্ষণ পর একই জমিতে মোহাম্মদ শফী চাপরাশি তার গরু বাঁধতে গেলে মোশারফ তালুকদার তাকে

গরু বাঁধতে নিষেধ করে। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগ্-বিতণ্ডা হয়।

এসময় মোশারফ তালুকদার উত্তেজিত হয়ে লাঠি দিয়ে শফী চাপরাশির মাথায় ও ঘাড়ে আঘাত করে।

পরে আহত অবস্থায় শফী চাপরাশি নিজ বাড়ির দিকে রওনা করে কিছু দূর যাওয়ার পর মাঠের মধ্যেই পড়ে গিয়ে মারা যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card