ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রেহানা ছাত্রী হলে চুরি করতে এসে এক চোর আটক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে মেয়েদের পোশাক পরিহিত অবস্থায় ঐ চোরকে আটক করে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।

আটককৃত ঐ চোরের নাম রাকিব মিয়া। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বাসিন্দা।  

ঘটনা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি চলমান থাকায় প্রায় ছাত্রীশূন্য ঐ হলে প্রবেশ করেন রাকিব।

এ সময়ে উপস্থিত কয়েকজন ছাত্রী বিষয়টি টের পেলে নিজেকে বাঁচাতে গোসলখানায় থাকা এক ছাত্রীর জামা পরে নেয়।

পরে দৌড়ে পালাতে গেলে নিরাপত্তা কর্মীরা ছাত্রীদের সহযোগিতায় তাকে আটক করে।

এ সময়ে তার সঙ্গে থাকা একই গ্রামের আরেক সহযোগী বিজু পালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,

“আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বজায় রাখতে সর্বদা সচেষ্ট। বিষয়টি জানার পরে ঘটনাস্থলে আসি। তাকে আটক করার পরে আমরা পুলিশে হস্তান্তর করেছি।”

আরও পড়ুন:

এনএএন টিভি