নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হয়। বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিকের নেতৃত্বে ও আয়োজনে আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার বিকেলে শহরের দেওভোগ ভুইয়ারবাগ এলাকা হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় শোভা যাত্রায় অংশ নেন বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রনব আনন্দ মহারাজ,বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উত্তম সুত্রধর,সহ-সভাপতি মন্তুষ সরকার,যুগ্ম সম্পাদক শ্রীরুপ সরকার, আশুতোষ ঘোষ,ক্রীড়া সম্পাদক লিটন চন্দ্র দে,ধর্ম বিষয়ক সম্পাদক রিপন চক্রবর্তী, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিশ্বজিত রায় খোকনসহ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী- পুরুষ
বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর পুর্বে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি টনি মল্লিক বলেন,সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়ে আসছে। বর্নাঢ্য শোভাযাত্রাটি দেওভোগ ভুইয়ারবাগে অবস্থিত সনাতন পার্টি অফিস থেকে বের হয়ে নগরীর ২নং রেলগেইট-চাষাড়া ও নিতাইগঞ্জ প্রদক্ষিন শেষে পুনরায় পার্টি অফিসের সামনে এসে সমাপ্ত করা হয়। শোভাযাত্রা শেষে শোভাযাত্রায় অংশগ্রহনকারী প্রতিটি নারী-পুরুষের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
