জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার মতবিনিময় ও সেমিনার অনুষ্ঠিত

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পৌর কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

এসময় বক্তব্য রাখেন-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুদ্দীন, গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ফরিদপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী অলিউর রহমান রাসেল, ফরিদপুর-২ আসনে শাহ মোঃ জামাল, ফরিদপুর-৩ আসনে এডভোকেট মাহমুদ সরোয়ার খান, ফরিদপুর-৪ আসনে মৌলানা ইসহাক চোকদার।

এছাড়া উপস্থিত ছিলেন- মাওলানা মোঃ আমজাদ হোসেন, সাইফুল হাদিস আল্লামা আকরাম আলী, সাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ আব্দুস সালাম, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, আলহাজ্ব আব্দুল মালেক, রেজোয়ান হোসেন নাঈম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একই প্রতীকে ভোট দিতে হবে। গত ১৫ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান।

তারা অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি দল চাঁদাবাজি, দখল ও টেন্ডারবাজিতে লিপ্ত রয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য একটি দল মরিয়া হয়ে উঠেছে। বক্তারা সতর্ক করে বলেন, ইসলামী দলের ঐক্য না হলে নব্য ফ্যাসিস্টরা ক্ষমতায় গিয়ে পূর্বের স্বৈরাচারের পথ অনুসরণ করবে।

তারা আরও বলেন, আমরা এক খুনিকে বিদায় দিয়ে আরেক খুনিকে বসাতে পারি না। ৫৩ বছর পর ইসলামী দলগুলোর ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে, যা কোনোভাবেই নষ্ট করা যাবে না।
বক্তারা বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

 

এনএএন টিভি/ শরিফুল ইসলাম

Share this news as a Photo Card