স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
কয়েকদিন আগেও বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে তাকে ফিরিয়ে আনেন। একসময়ে আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে মনোমালিন্য শুরু হয় দম্পতির মধ্যে। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই।
এর মধ্যেই খবর এলো বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া মেলেনি। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তার সহকর্মী সেলিম গণমাধ্যমকে জানান, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান। সেখানে দুই ঘণ্টা ভর্তি থাকার পর গণমাধ্যমকর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে।
এর আগে, বিকেলেই ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেছিলেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।

One Reply to “হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম”
Comments are closed.