নাটোরের লালপুরে মাটি ভর্তি ট্রাক্টর ও ব্যাটারি চালিত চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলা কয়লার ডহর নামক স্থানে এ ঘটনা ঘটে। লালপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতারা হলেন, মোহরকয়া গ্রামের জলিলের স্ত্রী আফিয়া (৬০) ও মৃত ইনসার আলীর স্ত্রী আনজেরা (৬২)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়,
‘লালপুর থেকে মাটি ভর্তি ট্রাক্টর কয়লার ডহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত চার্জার ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যান আরোহী মোছা. আফিয়া (৬০) মৃত্যুবরণ করেন ও গুরুতর আহত আনজেরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।’
এতে আহতরা হলেন, ফুলরুবি (৪৫), জোসনা বেগম (৪৫), আনোয়ারা বেগম (৭০), চায়না বেগম (৫৫), কালু মন্ডল (৪০)।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে গুরুতর আহত আনজেরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘাতক ড্রাইভার কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরসহ আতিক (১৬) ও জীবন (১৬) নামের দুইজনকে আটক করেন।
আরও পড়ুন:
- সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আমার লজ্জা, যৌন আকাঙ্ক্ষা নেই: কাজল
- ইতালিতে ভূমধ্যসাগরে নৌকাডুবি; নিখোঁজ ৪০
- এবার এফডিসিতে কোরবানি দিবেন না পরীমণি!
- রূপগঞ্জের চানপাড়ায় আবারো দুই গ্রুপের সংঘর্ষ
- রোববার ঢাকায় আসছেন জাতিসংঘের শান্তিরক্ষাপ্রধান

Comments are closed.