নানা বাড়ী বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ী বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সাদিয়া আকতার (৭) ও পলি আকতার (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমেস পাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও

একই উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে পলি আকতা। নিহত সাদিয়া আকতার ও পলি সম্পর্কে পরস্পরের খালাত বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়,

‘নিহত দুই শিশু পরিবারের সঙ্গে গতকাল নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে আসে।’

‘দুপুরে অন্য শিশুর সঙ্গে সাদিয়া ও পলি আকতার বাড়ির পাশে খেলা করছিল।’

‘খেলার এক পর্যায়ে তারা দুজন বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। এ সময় অন্য শিশুরা বাড়িতে এসে খবর দেয়।’

‘পরে পরিবারের লোকজন গিয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন :

এনএএন টিভি