সোনারগাঁয়ে কাচঁপুর এলাকা থেকে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা রাসেল (৩০) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ে উপজেলা কাচঁপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০২টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলফোনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর মো: রাসেল চাঁদপুর উপজেলার গুলিশ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক জানান, বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালিয়ে ১০২টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের মোবাইলফোনসহ হাতে-নাতে তাকে গ্রেফতার করা হয়।
মো. রাসেল মিয়া সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা।
তিনি আরও বলেন, সে দীর্ঘদিন যাবৎ রাজধানী এবং নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
এছাড়াও তার চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য নারায়ণগঞ্জ জেলায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়।
এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন :
- নানা বাড়ী বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলো থালাপাতি বিজয়
- যশোরে ক্লিনিকের ফ্রিজে মাছ-মাংস, দুই ক্লিনিকে জরিমানা
- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩৯
- রাজশাহীতে স্বামীর সহায়তায় স্ত্রীকে পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ
- ঝুঁকিপূর্ণ মার্কেট সিলগালা করায় সড়ক অবরোধ ব্যবসায়ীদের, পুলিশের সঙ্গে সংঘর্ষ
- আইএমএ‘র ৩০০ কোটি ডলার ঋণ সহায়তা পাবে পাকিস্তান
- কথা বলার সময় নেই, তাদের বিদায় চাই: মির্জা ফখরুল
- বিএনপি নেতাকর্মীরা ধীরে ধীরে যোগ দিচ্ছেন নয়াপল্টন সমাবেশে
- ন্যাটোতে শর্তসাপেক্ষে যোগদান দিতে পারবে ইউক্রেন
- ঘুষ নেওয়ার অভিযোগ: দুদকের দুই কর্মকর্তাকে প্রত্যাহার
- ফ্রিজেরর কম্প্রেসার বিস্ফোরণ; একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১০
- ১৫ মিনিট ভোট গণনা থমকে গেলো লোডশেডিংয়ের কারণে!
