কথা বলার সময় নেই, তাদের বিদায় চাই: মির্জা ফখরুল

কথা বলার সময় নেই, একটাই কাজ- লুটেরা, ফ্যাসিস্ট, যারা আমাদের সব অর্জন কেড়ে নিয়েছে তাদের বিদায় চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১২ জুলাই) বিএনপির সমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

সমাবেশ থেকে সরকারের পতনের দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সারাদেশে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

 

আমরা এর শেষ চাই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

এই সরকার দেশ-গণবিরোধী, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী সরকার। আমরা নির্বাচন চাই।

অবশ্যই নির্বাচন চাই। কিন্তু আপনাদের শেয়ালের মতো নির্বাচন চাই না।

ফখরুল বলেন,

এনাফ ইজ এনাফ। তোমরা সবকিছু ধ্বংস করেছো। অর্থনীতি, গণতন্ত্র সব ধ্বংস করেছো। ব্যাংক লুট করেছো। টাকা পাচার করেছো।

কি চমৎকার আইন করেছো! পাচার করা টাকা ফেরত আনলে তো কোনো প্রশ্ন করা হবেই না, বরং বোনাস দেওয়া হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি