রাজশাহীতে স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নগীরর চন্দ্রিমা থানাধীন শিরোইল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজন আটক করেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজশাহীতে ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করলে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই বেলা ১১টার দিকে ওই গৃহবধূকে তার স্বামী ঘুমের ওষুধ খাওয়ান।
একইদিন রাত ৯টার দিকে তাকে আবারও কফির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এতে করে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে পড়েন।
এরপর রাতে স্বামীসহ পাঁচজন মিলে গৃহবধূকে ধর্ষণ করেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, পারিবারিক বিরোধের জের থেকে এমন ঘটনা ঘটানো হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ জানিয়েছেন তার স্বামী আরও একাধিক বিয়ে করেছেন। এ বিষয়ে নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো।
স্বামীর সাথে তার বন্ধু ও চাচাতো ভাইরা যুক্ত হয়েছেন। এ বিষয়ে মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।
আরও পড়ুন :
- ৪ উইকেট নিয়ে শেষ ম্যাচে ভারতকে হারালো টাইগ্রেসরা
- নড়াইলে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
- নীলফামারীতে দুই মাথা নিয়ে জন্ম নেয়া নবজাতকটি আর নেই
- উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
- কথা বলার সময় নেই, তাদের বিদায় চাই: মির্জা ফখরুল
- ‘শান্তি সমাবেশ’-এ ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাচ্ছেন জাহাঙ্গীর
- স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণের পর হত্যা; ৭ জনের যাবজ্জীবন

Comments are closed.