ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলো থালাপাতি বিজয়

দক্ষিণী সিনেমার তামিল ছবির সবচেয়ে দামি নায়ক থালাপাতি বিজয়। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন নিজের দল ‘বিজয় মক্কাল ইয়াক্কম’। তবে এরই মধ্যে, ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনতে হলো তাকে।

শোনা যাচ্ছে, ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনকেই নাকি পাখির চোখ করেছেন তামিল তারকা। এখন থেকে প্রস্তুতিও নিচ্ছেন অভিনেতা। তার মধ্যেই ঘটে গেলো বিপত্তি।

ট্রাফিক

সম্প্রতি চেন্নাইয়ে বিজয়ের দলের একটি বৈঠক ছিল। সেই বৈঠক সেরেই বাড়ি ফিরছিলেন তিনি। গাড়িতে ফেরার পথে একাধিক বার ট্রাফিক সিগন্যাল ভাঙেন তিনি।

ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনলেন থালাপাতি বিজয় খবর, প্রিয় তারকাকে দেখতে পেয়ে তার পিছু নিয়েছিল এক দল অনুরাগী।

তাদের এড়িয়ে এগিয়ে যাওয়ার জন্যই ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা করেননি বিজয়।

একবার বা দু’বার নয়, একাধিক বার ট্রাফিক আইন ভাঙার জন্য পুলিশের হাতেও পড়তে হয় তাকে।

ট্রাফিক

তারকা বলে ছাড় পেয়ে যাননি। আর্থিক জরিমানাও হয় তার। তবে জরিমানার অঙ্ক খুব বেশি নয়। মাত্র ৫০০ টাকা জরিমানা দিয়েই ছাড়া পেয়েছেন অভিনেতা।

রাজনীতির দিকে মন দিলেও আপাতত লোকেশ কনগরাজের ‘লিয়ো’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বিজয়।

আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে বলিউড তারকা সঞ্জয় দত্তকেও।

আরও পড়ুন:

এনএএন টিভি