বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মাতলামি ও পুলিশকে গালিগালাজের সময় ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ জুন) দিবাগত রাত সোয়া ২টার সময় সান্তাহার রেলওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
তাদের নামে সোমবার (১৯ জুন) সকালে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
তথ্য নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান,
‘রোববার রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন তার অপর দুই সহযোগী নিয়ে মাতাল অবস্থায় সান্তাহার স্টেশনে আসেন।’
‘এক সময় তারা রেলওয়ে থানার সামনে এসে মাতলামি শুরু করে।’
‘এ সময় দায়িত্ব পালনরত পুলিশ তাদের নিবৃত্ত করতে চাইলে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।’
‘তাদের আচরণে পুলিশ ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন (২৩) এবং তার অপর সহযোগী সাজু হোসেনকে (৩৩) গ্রেপ্তার করে।’
এ প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা যায়,
‘আবদুল্লাহ আল মামুন সান্তাহার শহরের হাউজিং কলোনি এলাকার এবং সাজু হোসেন সান্তাহার স্টেশন কলোনির বাসিন্দা। সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে বগুড়া আদালতে পাঠানো হয়।’
আরও পড়ুন:
