কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটেছে।
রবিউল একই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,
‘রোববার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমান রবিউল ইসলাম ও তার স্ত্রী। রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।’
মিরপুর সার্কেলর সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান,
‘রাতের কোনো এক সময় মো. রবিউল ইসলামকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
- ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- শিশু ধর্ষক দেবিদ্বারের সেই ‘ভণ্ডপীর’ গ্রেপ্তার
- হারের প্রতিশোধ নিয়ে দেখিয়ে দিলো টাইগাররা!
- দ্রুত সময়ে ওজন কমাতে গিয়ে চীনা তরুণীর মৃত্যু!
- সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন ১৩০০ জন
- উখিয়া ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে যুবক নিহত
- সাতক্ষীরায় দুপুরে বিয়ের পর সন্ধ্যায় বধূর আত্মহত্যা
- শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টিফিনে দেবেন না যে ৬টি খাবার
- পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়ে অটোরিকশার চালক নিখোঁজ
- এনএএন টিভি’র ব্যবস্থাপনা পরিচালক হাসপাতালে চিকিৎসাধীন
- স্কুল ছাত্রী ও নানীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে সৎভাই

Comments are closed.