মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রজনীগন্ধা নামের ফেরি, ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় থেকে বলা হচ্ছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে গেছে। কার্যালয় থেকে বলা হয়,
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটিকে মাঝ নদীতে নোঙর করা হয়। সকালে ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়।
পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেলা সোয়া ১১টা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন :
- শকুনের দোয়ায় যেমন গরু মরে না, বিএনপি’র অশুভ কামনায়ও দেশের অশুভ হবে না :: পররাষ্ট্রমন্ত্রী
- চুয়াডাঙ্গায় পুলিশের হাতে ভূয়া পিবিআই পুলিশ কর্মকর্তা আটক
- ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য নারায়ণগঞ্জে বাসদের কম্বল বিতর
- ঘন কুয়াশা: কলকাতায় ফ্লাইট নামতে না পেরে ঢাকায় জরুরি অবতরণ
- শিশু আয়ানের মৃত্যু: তদন্তের নির্দেশ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণে রুল
- চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- সব ধরনের চাপ মোকাবিলা করেই এগিয়ে যাবে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
- চুয়াডাঙ্গায় শীত ও কুয়াশায় ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত; আবাদ নিয়ে শঙ্কা
- পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের
- তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

Comments are closed.