দুর্ঘটনায় বাসে আগুন ধরে যাওয়ায় লাফিয়ে রক্ষা পেলেন ভিক্টোরিয়ার ৭০জন ছাত্র-ছাত্রী।
বুধবার (৩ জানুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে কলেজে ৭০ জন শিক্ষার্থী নিয়ে কলেজে যাত্রা করে সুগন্ধা বাস।
বুড়িচং উপজেলার দেবপুর বাজারে এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
দুর্ঘটনার পর তিন মিনিটের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন দেবপুর বাজারের একজন ব্যবসায়ী।
ভিডিওতে দেখা যায়, বাস থেকে জানালা দিয়ে লাফিয়ে নামছে ছাত্রীরা। বাসের ইঞ্জিনে আগুনের ধোঁয়া। বাসের সামনের গ্লাস ভাঙা।
এসময় উপস্থিত মানুষজন বলছেন, ড্রাইভার আটকে আছে, তাকে বের করো। তোমরা লাফাইও না। বাসে আগুন লাগবে না।
স্থানীয় সূত্র জানায়, বাস ব্রেক ফেল করে একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ বিষয়ে সুগন্ধা বাস মালিক মো. সালাউদ্দিন বিপ্লব বলেন, চালক আটকে গেছে। তার পা কেটে গেছে।
আর ছাত্র-ছাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি। ৫২ সিটের এ বাসে প্রায় ৭০জন শিক্ষার্থী ও চালক, হেলপার ছিল।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, বাসটি আমি দেখেছি। বাসের ক্ষতি হয়েছে। কোনো শিক্ষার্থী হতাহতের খবর আমরা পাইনি।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী
- আসুন সবাই ভোট দিই: দেশবাসীকে রাষ্ট্রপতি
- প্রশংসাপত্র পেলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া
- বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত -কুজেন্দ্র লাল ত্রিপুরা
- গাইবান্ধায় নতুন বই বিতরণ উৎসব
- চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত
- বড়দিনের আনন্দ হল রণবীরের দুঃখের কারণ!

Comments are closed.