ভাঙ্গন রোধে ব্রহ্মপুত্র নদীতে পানি উন্নয়ন বোর্ডের খনন কাজ শুরু শেরপুরের নকলা উপজেলার দক্ষিণ পার্শে নারায়নখোলা ,কাজাইকাটা, সেনেরকান্দা , চরমধুয়ানামাপাড়া, ১৪ কিলো ৭০০ মিটার নদী খননের কাজ হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড ।
৭ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের চুক্তিবদ্দ ঠিকাদারী প্রতিষ্ঠান এশিয়ান ড্রেজার নামের কোম্পানী । খননের কাজ প্রায় ৮০ ভাগ সমাপ্ত হয়েছে ।
পানি উন্নয়ন বোর্ডের সাব ডিবিশন প্রকৌশলী মো: শাজাহান মিয়া বলেন এতে করে নদী ভাঙ্গন রোধ হবে ,কৃষকদের ফসলী জমি রক্ষা পাবে। পুরানা ব্রহ্মপুত্র নদীতে পলি পড়েছিলো এবং জায়গায় জায়গায় পানি গতি রোধ হয়ে ভাঙ্গন শুরু হয়েছিলো ।
তা পুনরায় খননের কাজ হাতে নিয়ে উক্ত এলাকার বসবাস কারী মানুষ জনের বাড়ি ঘর ভাংঙ্গনের কবল থেকে রক্ষা করা মাছের অভয়াশ্রম সৃষ্টি করে ফসলী জমি রক্ষা করা হচ্ছে ।
নির্বাহী প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব সাজ্জাত হোসেন বলেন সরকারের গৃহিত কর্মসূচি বাস্তবায়ন হলে নদী পাড়ের মানুষ জনের উপকার ভয়ে আনবে ।
ইউসুফ আলী মন্ডল
