মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে বাসের ধাক্কায় শামিম আহমেদ (৩০) নামের এক গ্রাম্য পশু চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুরে এ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামিম আহমেদ মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামের শাজাহান আলীর ছেলে।

স্থানীয় আব্দুর রহমান জানান,

‘সকালে নিজ বাড়ি সিংহাটি থেকে মেহেরপুর প্রাণিসম্পদ অফিসের উদ্দেশ্যে বের হয় শামিম।

পথিমধ্যে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর এলাকার চৌরাস্তায় সড়কে উঠলে

মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে সরাসরি ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক শামীম সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।’

মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,

‘মেহেরপুর সদর এলাকার চাঁদপুর চৌরাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পশু চিকিৎসক নিহতের সংবাদ পেয়ে তার নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

পরে নিহত শামীমের লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায় করেন।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম জানান,

‘দূরপাল্লার বাস রয়েল পরিবহনের ধাক্কায় শামীম নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছে।

হাসপাতাল থেকে শামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই রয়েল পরিবহন বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card