রুপগঞ্জে আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাবিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা রুপগঞ্জ উপজেলায়ও ১০ ডিসেম্বর ৭৪ তম আন্তর্জাতিক বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন রুপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকারের রূপগঞ্জ আঞ্চলিক শাখা প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢালী মোঃ সুমন মাস্টার বিশেষ প্রতিনিধি সদর ঢাকা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম নির্বাহী সভাপতি ও মোঃ অলি উল্লাহ বাহার সাংগঠনিক সম্পাদক, এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন রুপগঞ্জ আঞ্চলিক শাখার সকল ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ।

Share this news as a Photo Card