৭৫ ঘণ্টা পর সম্পূর্ণভাবে নির্বাপণ সম্ভব হয়েছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ মার্কেটের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সংস্থার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার।
ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নির্বাপণের কাজ শেষ করতে দেখা যায়। পরে তারা নিজেদের মালামাল গুছিয়ে চলে যায়। এখন ঘটনাস্থলে সংস্থার কেউ অবস্থান করছেন না।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে প্রায় ৭৫ ঘণ্টা পর নেভে। কিন্তু গত তিনদিনেও পুরোপুরি আগুন নির্বাপণ হয়নি।
আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়েছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামিয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।
আরও পড়ুন:
- আর্জেন্টিনা নারীদের চেয়ে ঢের পিছিয়ে জেনেজুয়েলা
- রঙ দিয়ে তৈরি হচ্ছে নামিদামি সব ব্র্যান্ডের শ্যাম্পু
- কানাডায় প্রবল তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ মানুষ
- শেয়ারবাজার এ ডিএসই বাড়লেও কমেছে সিএসই
- বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩ জন রিমান্ডে
- পোড়া চাদর কিনে ব্যবসায়ীদের পাশে দাড়ালেন প্রতিমন্ত্রী
- বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে নগদ
- প্রধানমন্ত্রী : বঙ্গবন্ধুর ভাষণ সব প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ
- ঢাবি জসিম উদ্দীন হলে নতুন প্রভোস্ট অধ্যাপক
- বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দায় সরকারের : মির্জা ফখরুল
- প্রেমিকের প্রতারণায় নাবালিক ছাত্রীর আত্নহত্যা
- সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণামূলক কার্যক্রম চলমান নেই: কাদের
- পবিত্র আল আকসা মসজিদ ঘিরে আবারও আগ্রাসন
- ৭০০ কোটি টাকার থোক বরাদ্দ চান ব্যবসায়ীরা
- সাংবাদিক সোহেলের উপর হামলাকারীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন
- সরবরাহ কমায় মানিকগঞ্জে বেড়েছে সবজির দাম

Comments are closed.