দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ও লেনদেন বেড়েছে।
আর অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে প্রধান সূচক সিএএসপিআই ও লেনদেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।
আগের কার্যদিবস বুধবার (৫ এপ্রিল) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৪ দশমিক ২০ পয়েন্টে।
এছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ দশমিক ৮৯ পয়েন্টে।
আর ডিএসই ৩০ সূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এর মধ্যে দাম বেড়েছে ৬০টি কোম্পানির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ২০৫টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, এপেক্স ফুটয়্যার, ইউনিক হোটেল,
বাংলাদেশ শিপিং করপোরেশন, জেমিনি সি ফুড, রয়েল টিউলিপ সি পার্ল, এডিএন টেলিকম ও
বিডি ল্যাম্পসের ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে কমেছে লেনদেন। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার।
বৃহস্পতিবার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৫৩ পয়েন্ট ও সিএসআই শু দশমিক ৪০ পয়েন্ট কমে
দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৪ দশমিক ৭৫ পয়েন্টে ও ১ হাজার ১৫০ দশমিক ৩৮ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ০৫ পয়েন্ট ও সিএসসিএক্স ১ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে
১ হাজার ৩১৩ দশমিক ২৩ পয়েন্টে ও ১০ হাজার ৯৭৩ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭১ দশমিক ১১ পয়েন্টে।
সিএসইতে ১২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
আরও পড়ুন:

Comments are closed.