অবশেষে কারাগারে বিয়ে

সিলেট কারাগারে বিয়ে হলো বাদী-বিবাদীর। প্রণয় থেকে ঘনিষ্ঠতা, একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি হননি। তিনি আত্মগোপনে চলে যান। পরে প্রেমিকার মামলায় গ্রেফতার করা হয় তাকে। অবশেষে সিলেট কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে হয়।

বর গোলাপগঞ্জের বাসিন্দা শিমুল এবং কনে সুনামগঞ্জের বাসিন্দা।

জানা যায়, শিমুলের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে ওই তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এ মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

এ ব্যাপারে বিয়ের কাজি সজিব আহমেদ তালুকদার যুগান্তরকে বলেন, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকরা উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহোরানা ছিল ৫ লাখ টাকা।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card